পরিকল্পনা সমিতি (এফপিএবি) কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশন, পিএ-১ এর রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ইএসপি কার্যক্রমের জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি

Promotional Ad

পরিকল্পনা সমিতি (এফপিএবি) কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশন, পিএ-১ এর রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ইএসপি কার্যক্রমের জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি

পরিকল্পনা সমিতি (এফপিএবি) কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশন, পিএ-১ এর রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ইএসপি কার্যক্রমের পদসমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

(১) পদের নাম: স্পেশালিস্ট ফিজিশিয়ান (পেডিএট্রিশিয়ান),
পদের সংখ্যা: ০১ জন,
যোগ্যতা: এমবিবিএস, পেডিএট্রিশিয়ান-এ স্নাতকোত্তর ডিগ্রী/ডিসিএইচ আবশ্যক।
তাছাড়া পেডিএট্রিশিয়ান বিষয়ে এনজিও ক্লিনিকে/প্রাইভেট ক্লিনিক/মাতৃসদন ব্যবস্থাপনায় ৩ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক নির্ধারিত বেতন সর্বসাকল্যে ৫৬,৫২৫/- (ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ) টাকা।

(২) পদের নাম: ফ্যামেলী প্লানিং কো-অর্ডিনেটর/মনিটরিং এন্ড সুপারভিশন,
পদের সংখ্যা: ০১ জন,
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রী ও বিএমডিসির কর্তৃক নিবন্ধিত। এমপিএইচ ডিগ্রী অগ্রগণ্য।
এনজিওতে ইএসপি, ইপিআই ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অভিজ্ঞতা।
কম্পিউটারে নিজের কাজ করার অভিজ্ঞতা।
মাসিক নির্ধারিত বেতন সর্বসাকল্যে ৩৭,১৫০/- (সাইত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
(৩) পদের নাম: ফিল্ড সুপারভাইজার
, পদের সংখ্যা: ০১ জন,
যেকোন বিষয়ে স্নাতক। স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে ফিল্ড পর্যায়ে ন্যূনতম ০১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা।
মাসিক নির্ধারিত বেতন সর্বসাকল্যে ২৭,১০০/- (সাতাশ হাজার একশত) টাকা।
(৪) পদের নাম: এডমিনিস্ট্রেশন এ্যাসিস্ট্যান্ট,
পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: নূন্যতম এইচএসসি পাশ এবং ২য় বিভাগ থাকতে হবে।
উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা। কঠোর পরিশ্রমী হতে হবে এবং অফিসের যে কোন কাজ করার মানসিকতা থাকতে হবে।
মাসিক নির্ধারিত বেতন সর্বসাকল্যে ১৯,৭৮০/- (উনিশ হাজার সাতশত আশি) টাকা।
(৫) পদের নাম: অফিস এটেনডেন্ট
পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: নূন্যতম এসএসসি পাশ
এবং স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা।
কঠোর পরিশ্রমী হতে হবে এবং অফিসের যে কোন কাজ করার মানসিকতা থাকতে হবে।
মাসিক নির্ধারিত বেতন সর্বসাকল্যে ১৫,৫৫০/- (পনের হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।
(৬) পদের নাম: আয়া কাম ক্লিনার (মহিলা), পদের সংখ্যা ০২ জন, যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। কঠোর পরিশ্রমী হতে হবে এবং অফিসের যে কোন কাজ করার মানসিকতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকল্যে ১৫,৫৫০/- (পনের হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।
প্রতিটি পদের জন্য এফপিএবি-র নিয়মানুযায়ী দুটি উৎসব ভাতা প্রাপ্য হবে।
এফপিএবি শিশু, যুব এবং ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের নিরাপত্তা এবং সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।
নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট-আকার ছবি, টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা আগামী ১৫/১২/২০২৪ তারিখের মধ্যে আহবায়ক, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা-১০০০' ঠিকানায় অথবা hr@fpab.org.bd ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। ডাক বা কুরিয়ারযোগে প্রেরণ করার সময় খামের উপর পদের নাম এবং ই-মেইলের মাধ্যমে প্রেরণ করার সময় Subject line-এ পদের নাম উল্লেখ করতে হবে।


আরবান প্রাইমারী হেলথ সার্ভিস


Post a Comment

0 Comments